ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দীর্ঘমেয়াদি চুক্তিতে সালাউদ্দিন, বেড়েছে বেতনও
গত বছরের নভেম্বরে মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তার সঙ্গে প্রাথমিক চুক্তি ছিল ২০২৫ সালের মার্চ পর্যন্ত। সেই মেয়াদ শেষে তিনি শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজেও দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। এবার এশিয়া কাপের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে যাচ্ছে।
নতুন চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের নভেম্বরে শেষ হবে সালাউদ্দিনের মেয়াদ। একই সঙ্গে তার বেতনও বাড়ানো হয়েছে। দেশের একটি বেসরকারি গণমাধ্যম বৃহস্পতিবার (৩১ জুলাই) বিসিবি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই বিসিবি এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।
প্রাথমিক চুক্তিতে সালাউদ্দিনের বেতন নির্ধারিত ছিল ৭ থেকে ৮ লাখ টাকার মধ্যে, যা নির্ধারণ করেছিলেন তৎকালীন বিসিবি প্রধান ফারুক আহমেদ। নতুন চুক্তিতে তার বেতন বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৬১ হাজার টাকা।
এর আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, সালাউদ্দিনকে নিয়ে বোর্ডের কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই। তবে বিসিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত চুক্তি নবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)