ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাবির জহুরুল হক হলে ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ আগষ্ট) জুমার নামাজের পরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই গ্যারেজ উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ।
জানা গেছে, ডিজিটাল সাইকেল গ্যারেজ ছাড়াও একইসাথে হলের সংস্কারকৃত মসজিদ ও পাঠাগার উদ্বোধন করা হয়।
এ প্রসঙ্গে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে সাইকেলের রক্ষণাবেক্ষণের জন্য অনেক লোকবল প্রয়োজন হয়। এখন ডিজিটাল পদ্ধতিতে হওয়ার ফলে গ্যারেজে খুব স্মার্টলি সাইকেল আনা-নেওয়া করা যাবে।
তিনি আরও বলেন, সাধারণত গ্যারেজ থেকে সাইকেল চুরির একটা শঙ্কা থাকে। নিরাপত্তা প্রহরী থাকার পরও অহরহ সাইকেল চুরির ঘটনা ঘটে। ডিজিটাল পদ্ধতিতে কার্ড পাঞ্চ করা ছাড়া কেউ গ্যারেজ থেকে সাইকেল বের করতে পারবে না। তাই যার কার্ড সে ছাড়া আর কারো পক্ষে সাইকেল বের করা সম্ভব নয়।
প্রাধ্যক্ষ বলেন, আমরা প্রাথমিকভাবে গ্যারেজে ডিজিটাল পদ্ধতি চালু করেছি। উন্নত দেশগুলোর মতো শিক্ষার্থীদের হলে প্রবেশের ক্ষেত্রেও ডিজিটাল পদ্ধতি চালু করার চিন্তাভাবনা করছি। এতে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রিত হবে ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল