ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
ডিএমপি'র বিশেষ 'চিরুনি অভিযান' শুরু
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকায় মাসব্যাপী বিশেষ 'চিরুনি অভিযান' শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুরো আগস্ট মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
শনিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম এই তথ্য জানান। তিনি বলেন, "আগস্ট মাস ঘিরে নানারকম আশঙ্কা ও শঙ্কা রয়েছে। পত্র-পত্রিকাতেও সেসব উঠে এসেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে।"
মাসুদ আলম আরও বলেন, সরকার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির তথ্য পুলিশের কাছে রয়েছে। তিনি উল্লেখ করেন, সরাসরি কোনো হুমকি না থাকলেও কিছু রাজনৈতিক নেতার ঢাকার একাধিক ফ্ল্যাটে পূর্ববর্তী সরকারের কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে, যা পুলিশের নজরদারিতে রয়েছে।
এই অভিযানের অংশ হিসেবে আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস এবং বস্তি এলাকাগুলোতেও বিশেষ নজরদারি করা হচ্ছে, কারণ এসব স্থান থেকে গোপনে নাশকতামূলক তৎপরতা চালানো হতে পারে। ডিএমপি জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কাজ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- শেয়ারবাজারের ৭ সরকারি প্রতিষ্ঠানের মুনাফায় চমক