ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
এনসিপি'র শর্ত পূরণের শেষ সময় রোববার
নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য শর্ত পূরণের শেষ সুযোগ পাচ্ছে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১৪৪টি দল। আগামীকাল রোববার (৩ আগস্ট) বিকেল ৫টার মধ্যে দলগুলোকে প্রয়োজনীয় সকল তথ্য ও কাগজপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দিতে হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, নিবন্ধনের জন্য মোট ১৪৭টি আবেদন জমা পড়লেও প্রাথমিক বাছাইয়ে কোনো দলই ইসির নির্ধারিত শর্ত পূরণ করতে পারেনি। এর পরিপ্রেক্ষিতে, দলগুলোর ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল, যা আগামীকাল শেষ হচ্ছে।
আইন অনুযায়ী, নিবন্ধনের জন্য একটি দলকে বেশ কিছু শর্ত পূরণ করতে হয়, যার মধ্যে রয়েছে একটি কার্যকর কেন্দ্রীয় কমিটি, দেশের এক-তৃতীয়াংশ জেলায় দলীয় কমিটি এবং অন্তত ১০০টি উপজেলায় প্রতিটিতে ২০০ জন ভোটারের সমর্থন থাকার প্রমাণ। এর বাইরেও, যদি কোনো দলের কোনো সদস্য পূর্বে সংসদ সদস্য নির্বাচিত হন অথবা কোনো নির্বাচনে দলটির প্রার্থীরা মোট ভোটের অন্তত পাঁচ শতাংশ পান, তবে সেটিও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
দলগুলোর আবেদন পাওয়ার পর নির্বাচন কমিশন প্রথমে সেগুলো যাচাই করে এবং পরবর্তীতে সরেজমিনে তদন্ত চালায়। এরপর কোনো আপত্তি থাকলে তা নিষ্পত্তির জন্য শুনানি অনুষ্ঠিত হয় এবং চূড়ান্তভাবে যোগ্য বিবেচিত হলেই একটি দলকে নিবন্ধন দেওয়া হয়। এবং ইসির নিবন্ধন ছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচনে নিজস্ব প্রতীক নিয়ে অংশ নিতে পারে না।
বর্তমানে দেশে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে এই নিবন্ধন প্রথা চালু হওয়ার পর মোট ৫৫টি দল নিবন্ধন পেলেও জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপাসহ পাঁচটি দলের নিবন্ধন বিভিন্ন কারণে বাতিল করা হয়। সম্প্রতি আদালতের নির্দেশে জামায়াতে ইসলামী ও জাগপা নিবন্ধন ফিরে পেলেও, ইসি এখন পর্যন্ত শুধু জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি