ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শারজাহতে জমছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ
এশিয়া কাপ ২০২৫ শুরু হওয়ার আগে প্রস্তুতির মঞ্চ হিসেবে সংযুক্ত আরব আমিরাত আয়োজন করতে যাচ্ছে একটি উত্তেজনাপূর্ণ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। অংশ নিচ্ছে স্বাগতিক আমিরাত, পাকিস্তান এবং আফগানিস্তান।
এই ত্রিদেশীয় সিরিজটি মাঠে গড়াবে ২৯ আগস্ট এবং চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এবং বাংলাদেশ সময় বিকেল ৫টা থেকে শুরু হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, ২৯ আগস্ট ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নামবে পাকিস্তান। পরদিন আমিরাত ও পাকিস্তান ম্যাচ। আফগানিস্তানকে ১ ও ২ সেপ্টেম্বর যথাক্রমে আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে হবে। আমিরাতও একইভাবে ৪ ও ৫ সেপ্টেম্বর পরপর পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে।
এই সিরিজটি এশিয়া কাপের আগে অংশগ্রহণকারী দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে পাকিস্তান ও আফগানিস্তান—যারা টি-টোয়েন্টি এশিয়া কাপে অংশ নেবে—তাদের জন্য এটি নিজেদের স্কোয়াড গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)