ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গোপন চুক্তি নিয়ে মুখ খুললেন বাণিজ্য উপদেষ্টা
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে কোনো গোপন চুক্তি হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, এই বাণিজ্য চুক্তি পরবর্তীতে নির্বাচিত সরকার চাইলে বাতিল করারও সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আলোচনা দুই দেশই পরিচালনা করেছে জাতীয় স্বার্থ, বাণিজ্য ভারসাম্য ও নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে। কয়েক দফা আলোচনা ও দরকষাকষির পর এ চুক্তিতে উপনীত হয় ঢাকা ও ওয়াশিংটন।
আলোচনায় অংশ নেওয়া নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানান, প্রয়োজন না থাকায় লবিস্ট নিয়োগ করা হয়নি। তবে মধ্যপ্রাচ্যের একটি দেশ বাংলাদেশকে সহযোগিতা করেছে। তার ভাষায়, ‘ভারত কিংবা কানাডাও এখনো এই সুবিধা পায়নি অথচ ওদের লবিস্টের অভাব নেই। এ ধরনের আলোচনা লবিস্ট দিয়ে হয় না।’
আর বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের আগ্রহ বোয়িং বিক্রির চেয়ে কৃষিপণ্যে বেশি। দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি করা হয়নি। নির্বাচিত সরকার এসে চাইলে এ চুক্তি বাদ দিতে পারে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সম্মতি সাপেক্ষে আমরা এই চুক্তি প্রকাশ করব। বিষয়টা দুঃখজনক হলেও আমাদের চুক্তি আগেই ফাঁস হয়ে গিয়েছিল তবে সেখানে কিন্তু দেশের স্বার্থবিরোধী কোনো কিছুই নেই। যেগুলো পরোক্ষভাবে দেশের স্বার্থবিরোধী হতে পারে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে বাতিল করে দিয়েছি।
শুল্কচুক্তি নিয়ে যৌথ বিবৃতি আসতে পারে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত