ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালে যুবা টাইগাররা
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ফিল্ডিংয়ে নেমে মাত্র ৮৯ রানে স্বাগতিকদের অলআউট করে দেয় আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগার যুবারা।
এই জয়ে চার ম্যাচে তিনটি জিতে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৬। ফলে গ্রুপ পর্বে আরও দুটি ম্যাচ বাকি থাকলেও আগেভাগেই ফাইনাল নিশ্চিত হয়েছে তাদের।
টপ অর্ডারে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন নাথানিয়েল হ্লাবাঙ্গানা।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন ইকবাল হোসেন ইমন। ৬ ওভারে ২৭ রানে নেন ৪ উইকেট। সানজিদ মজুমদার ও স্বাধীন ইসলাম নেন ২টি করে উইকেট।
৯০ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের শুরুতেই রিফাত বেগ শূন্য রানে ফিরে গেলেও বাকিরা থাকেন। অধিনায়ক তামিম ৪৭ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। কালাম সিদ্দিকী করেন ২০ রান আর রিজান হোসেন ২১ রানে অপরাজিত থাকেন।
সিরিজে আগের ম্যাচগুলোতে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর আবার জয়ে ফিরল যুবা টাইগাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়