ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নতুন শর্ত দিল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছে পাকিস্তান। তবে এই হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই ধারাবাহিকতায় গতকাল পাকিস্তানের লাহোরে আইসিসি, পিসিবি এবং বিসিবি প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভারতের সঙ্গে ম্যাচ খেলার বিনিময়ে নতুন কিছু শর্ত জুড়ে দিয়েছে পাকিস্তান।
বৈঠকে উপস্থিত ছিলেন আইসিসির ভাইস চেয়ারম্যান ইমরান খাজা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বোর্ড পরিচালক মুবাশির উসমানি অনলাইন মাধ্যমে এই আলোচনায় যুক্ত ছিলেন।
ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, দীর্ঘ আলোচনার পর পিসিবি ও বিসিবি যৌথভাবে প্রস্তাব দিয়েছে যে—ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে হবে। এছাড়া দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালুর দাবিও জানিয়েছে পাকিস্তান।
লাহোরের এই আলোচনার সারসংক্ষেপ এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি সবুজ সংকেত দিলেই পাকিস্তান তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
তবে আইসিসি এ বিষয়ে কিছুটা দোটানায় রয়েছে। কারণ ভারতের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় বা ত্রিদেশীয় সিরিজের নিশ্চয়তা দেওয়া আইসিসির এক্তিয়ারে নেই। এই ধরনের সিরিজের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওপর নির্ভর করে। ফলে পাকিস্তানের দেওয়া এই শর্ত আইসিসি কীভাবে পূরণ করবে এবং ভারত ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি