ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
আগেভাগেই কেন্দ্রে ভোটাররা, উৎসবের আমেজে ভোটগ্রহণ শুরু
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর থেকেই দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে প্রাণচাঞ্চল্য দেখা যায়। নির্ধারিত সময়ের আগেই অনেক ভোটার ফজরের নামাজ শেষে কেন্দ্রে এসে উপস্থিত হন। সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।
নির্ধারিত সময়ের আগে ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি না থাকলেও পোলিং এজেন্টদের ক্ষেত্রে কাগজপত্র যাচাই-বাছাই করে প্রবেশের সুযোগ দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এ কার্যক্রম পরিচালনা করছে। কেন্দ্রের বাইরে প্রার্থীদের অস্থায়ী বুথ থেকে ভোটার নম্বরসহ স্লিপ বিতরণ করা হচ্ছে।
সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। অনেক কেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। একই সময়ে পোলিং এজেন্টরাও প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করছেন।
ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ফজরের নামাজের পরপরই বেশ কয়েকজন ভোটার কেন্দ্রে এসে অপেক্ষা করছেন। ভোটার আসাদুজ্জামান আসাদ বলেন, অনেক বছর পর ভালো পরিবেশে ভোট হচ্ছে মনে হওয়ায় তিনি আগেভাগেই এসেছেন। আরেক ভোটার জানান, সম্ভাব্য ঝামেলা এড়াতে তিনি সকালেই ভোট দিতে এসেছেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সারাদেশে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর ধাপে ধাপে ফলাফল প্রকাশ করা হবে। দিনভর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মাধ্যমিকের সব শিক্ষকদের জরুরি নির্দেশনা মাউশির
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য