ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
জাতীয় নির্বাচনে যে আসনে হচ্ছে না ভোট
নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আকস্মিক মৃত্যুতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সচিব জানান, শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈধ প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরপিও-র নিয়ম অনুযায়ী, নির্বাচনের আগে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনি কার্যক্রম বাতিল বা স্থগিত করতে হয়। পরবর্তীতে কমিশন ওই আসনে ভোটগ্রহণের জন্য নতুন করে তফসিল ঘোষণা করবে।
নতুন তফসিলে যারা আগে বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছিলেন, তাদের পুনরায় মনোনয়নপত্র দাখিল বা জামানত জমা দেওয়ার প্রয়োজন হবে না। তবে নতুন কোনো যোগ্য ব্যক্তি চাইলে সেই সময়ে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।
শেরপুর-৩ আসনটি শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত। গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্বরত ছিলেন।
এই আসনে তাঁর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ (মার্কসবাদী) এবং স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনি লড়াইয়ে ছিলেন। জামায়াত প্রার্থীর এই অকাল প্রয়াণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে এবং ভোটারদের মধ্যে নতুন তফসিল নিয়ে অপেক্ষা শুরু হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫