ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি, কড়া বার্তা নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কঠোর বার্তা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ভোট কেনাবেচা বা অর্থের বিনিময়ে জনমত প্রভাবিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
কমিশন স্পষ্ট করে বলেছে, ভোট কেনাবেচা ও জাল ভোট প্রদান আইনত দণ্ডনীয় অপরাধ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।
নির্বাচন কমিশন জানায়, ভোটকেন্দ্রগুলোতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আধুনিক প্রযুক্তির মাধ্যমেও নজরদারি করা হবে। দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে থাকবে বডি ওর্ন ক্যামেরা (গোপন ক্যামেরা)। এছাড়া কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আকাশপথে ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। অর্থের বিনিময়ে ভোট কেনা বা ভোটারদের বাধা দেওয়ার মতো কার্যক্রম রেকর্ড হলে তা অপরাধ হিসেবে গণ্য করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোটকেন্দ্রে যাতায়াতে বাধা প্রদান বা ভয়ভীতি প্রদর্শন করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর্থিক প্রলোভন দেখানো কিংবা জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তাৎক্ষণিক গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করা হবে।
ইসি জানিয়েছে, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে বেআইনি সব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে কমিশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে