ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ভোট শুরুর আগেই স্থগিত শেরপুর-৩ আসনের নির্বাচন
নিজস্ব প্রতিবেদক: সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় একযোগে দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত গণভোটও।
তবে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আজ ভোট হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে এই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, কোনো বৈধ প্রার্থী নির্বাচনের আগে মারা গেলে সংশ্লিষ্ট আসনের ভোটগ্রহণ স্থগিত বা বাতিল করার বিধান রয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (পিআরও) অনুযায়ী, বৈধ প্রার্থীর মৃত্যু হলে রিটার্নিং কর্মকর্তা ওই আসনের নির্বাচনি কার্যক্রম বাতিল করবেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশন নতুন তফসিল ঘোষণা করবে। নতুন তফসিলে পূর্বে বৈধ ঘোষিত প্রার্থীদের পুনরায় মনোনয়নপত্র জমা বা জামানত দেওয়ার প্রয়োজন হবে না। তবে নতুন যোগ্য প্রার্থীরা চাইলে মনোনয়ন জমা দিতে পারবেন।
শেরপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মো. মাহমুদুল হক রুবেল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছিলেন মো. আমিনুল ইসলাম। বড় দলগুলোর একাধিক প্রার্থী থাকায় আসনটিতে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশিত ছিল।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত অসুস্থতায় জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ছিলেন এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তার মৃত্যুর পরই সংশ্লিষ্ট আসনের নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় কমিশন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে