ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
মাত্র ৩৪ বলেই ধস, ওভালে ২২৪ রানে থামল ভারতের ইনিংস
ওভাল টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফররত ভারত। প্রথম ইনিংসে ৬৯.৪ ওভারে মাত্র ২২৪ রানেই অলআউট হয় তারা। গতকাল ৬ উইকেটে ২০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করলেও মাত্র ২০ রান যোগ করতেই বাকিটা পথে বড় ধরণের ধস নামে ভারতীয় ব্যাটিং লাইনআপে। মজার বিষয় হলো, দ্বিতীয় দিন ভারত খেলেছে মাত্র ৩৪ বল—সেটাই ছিল তাদের ইনিংসের শেষ!
ভারতের হয়ে ইনিংসে সবচেয়ে বড় ভূমিকা রাখেন মিডল-অর্ডার ব্যাটসম্যান করুন নায়ার। তার ব্যাট থেকে আসে ৫৭ রান ।তবে অন্য প্রান্তে ব্যাটারদের ব্যর্থতায় তা বড় কিছুতে পরিণত হয়নি।
শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথম দিনে ব্যাট করেছিল ৬৪ ওভার। দ্বিতীয় দিন শুরুতেই তারা চাপে পড়ে যায় এবং ইংল্যান্ডের পেস আক্রমণের কাছে একরকম অসহায় আত্মসমর্পণ করে তারা।
ইংল্যান্ডের পেসার গাস আটকিনসন ছিলেন বল হাতে দারুন দুর্দান্ত। ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং ধসের মূল কাণ্ডারি সে। শুরু থেকেই তাঁর বলের গতি, সুইং আর নিখুঁত লাইন-লেন্থ ভারতের ব্যাটারদের চাপে ফেলে দেয়
এই ইনিংস ভারতের জন্য হতাশাজনক বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা, বিশেষ করে উইকেট যতটা না কঠিন ছিল, তার তুলনায় ব্যাটিং আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন ছিল সবার । প্রথম ইনিংসে ২২৪ রানে গুটিয়ে যাওয়ার পর চাপ এখন ভারতের বোলারদের ওপর। ইংল্যান্ড যদি ব্যাটিংয়ে বড় লিড নেয়, তাহলে ম্যাচে ফিরতে হলে ভারতের হবে কঠিন চ্যালেঞ্জ।
ওভাল টেস্টের এমন শুরুতে ভারতীয় শিবিরে হতাশার ছাপ স্পষ্ট। তবে এখন দেখার বিষয়, তারা কীভাবে ঘুরে দাঁড়াতে চায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)