ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো হলো- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, ম্যারিকো, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড এবং ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আগের বছর ২০২৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৫ পয়সা। একই সময় কোম্পানিটির ক্যাশ ফ্লো হয়েছে ২৯ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৮ টাকা ৩১ পয়সা।
আগামী ২৫ সেপ্টেম্বর, বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।
ম্যারিকো বাংলাদেশ
কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ৬০০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ আগস্ট।
আগের বছর ২০২ সালে একই সময়ে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০০০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
ক্যাপিটেক পপুলার লাইফ ইউনিট ফান্ড
ফান্ডটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২.৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ২৯ পয়সা।
আলোচ্য বছরে ফান্ডটির ইউনিপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৯ টাকা ৬১ পয়সা।
ফান্ডটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ২৯ জুন।
ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড
ফান্ডটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৩.৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয়েছে ৩৪ পয়সা। একই সময়ে ইউনিট প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১ টাকা ৫ পয়সা।
আলোচ্য বছরে ফান্ডটির ইউনিপ্রতি সম্পদমূল্য (এনএভি) ৯ টাকা ৬১ পয়সা।
ফান্ডটির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)