ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘জুলাই সনদ’ ঘিরে পুলিশের নামে ভাইরাল চিঠিটি ভুয়া
‘জুলাই সনদ’কে কেন্দ্র করে পুলিশের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই চিঠিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
শনিবার (২ আগস্ট) রাতে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পুলিশ সদর দপ্তরের লেটারহেড ব্যবহার করে একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, প্রচারিত চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দপ্তর থেকে ইস্যু করা হয়নি এবং এর বিষয়বস্তু সম্পূর্ণ বানোয়াট, অনৈতিক ও পুলিশ সদর দপ্তরের নীতির সঙ্গে সাংঘর্ষিক। এমনকি, চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যার নাম উল্লেখ করা হয়েছে, তিনি ওই শাখায় কর্মরতই নন।
জনমনে বিভ্রান্তি ছড়ানোর এই অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ সদর দপ্তর। তারা জানিয়েছে, এই ধরনের ভুয়া চিঠি তৈরি ও প্রচারে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি