ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দুর্দান্ত খেলায় জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
দারুন পারফর্ম করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে যুবা টাইগাররা। দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জয়ের লড়াইয়ের টিকিট হাতে নিয়েছে আজিজুল হক তামিমের দল।
বাংলাদেশ-জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হওয়া অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সবাই এরই মধ্যে চারটি করে ম্যাচ খেলেছে। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই দলেরই সমান ৬ পয়েন্ট। অন্যদিকে জিম্বাবুয়ে চার ম্যাচের মধ্যে চারটিতে হেরে এখনো কোনো পয়েন্ট পায়নি তারা।
শুক্রবার (১ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাকি থাকা দুই ম্যাচ জিতলেও জিম্বাবুয়ে চার পয়েন্টের বেশি পাচ্ছে না। সেকারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা উঠে গেছে ফাইনালে। ১০ আগস্ট হারারেতে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা।
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক আজিজুল হক তামিম। প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপে মুখে পড়ে মাত্র ২২.৩ ওভারে ৮৯ রানে অলআউট হয় স্বাগতিক জিম্বাবুয়ে। ২৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন পেসার ইমন। এছাড়া স্বাধীন ইসলাম ও সানজিদ মজুমদার পেয়েছেন দুটি করে উইকেট।
৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের শেষ বলে ওপেনার রিফাত বেগকে ফেরান জিম্বাবুয়ে পেসার শেল্টন মাজভিতোরেরা। বাংলাদেশের ওপেনার মেরেছেন সোনালী ডাক। দলীয় ৩৯ রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট।
অধিনায়ক তামিম ও রিজান হোসেন তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়েন। এতেই ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয়ে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)