ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিপিএলের আর্থিক হিসাব প্রকাশ, কে কত পেল?
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর সর্বশেষ আসরের আর্থিক হিসাব প্রকাশ করেছে। এতে বিভিন্ন দল কত টাকা পাবে কিংবা বিসিবিকে কত টাকা দিতে হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
ফরচুন বরিশালচ্যাম্পিয়ন ফরচুন বরিশাল টিকিট বিক্রির লাভ থেকে পুরো ৫৫ লাখ টাকা পাবে। তাদের কোনো বকেয়া নেই।
চিটাগং কিংস (রানার-আপ)রানার-আপ চিটাগং কিংসের পাওনা ছিল মোট ২ কোটি ৫ লাখ টাকা। তবে এর মধ্যে ১৫ লাখ টাকার হোটেল বিল ও ৮৭ লাখ ৭৫ হাজার টাকা খেলোয়াড়দের পারিশ্রমিক প্রথম দফায় বিসিবিকে পরিশোধ করেছে তারা।অতিরিক্ত ১৫ লাখ টাকা ফ্র্যাঞ্চাইজি ফি ও ৫২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকা পারিশ্রমিক বাবদ বকেয়া থাকায় তা সমন্বয় করে এখন চিটাগং কিংস ৩৪ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা পাবে।
রংপুর রাইডার্সরংপুর রাইডার্সের পাওনা ছিল ৯৫ লাখ টাকা, তবে ৫০ লাখ টাকা ফ্র্যাঞ্চাইজি ফি বকেয়া থাকায় তারা এখন ৪৫ লাখ টাকা পাবে।
সিলেট স্ট্রাইকার্সসিলেট স্ট্রাইকার্সের পাওনা ছিল ৪৫ লাখ টাকা। কিন্তু ১৫ লাখ টাকা ফ্র্যাঞ্চাইজি ফি ও ২৯ লাখ ৫০ হাজার টাকা পারিশ্রমিক বকেয়া থাকায়, সব মিলিয়ে বিসিবির কাছে তাদের ৯ লাখ ৫০ হাজার টাকা দিতে হবে।
দুর্বার রাজশাহীটিকিট বাবদ তাদের ৪৫ লাখ টাকা পাওয়ার কথা থাকলেও, খেলোয়াড়দের ৫৪ লাখ ৯০ হাজার টাকা পারিশ্রমিক এখনো বকেয়া। ফলে বিসিবি উল্টো ৯ লাখ ৯০ হাজার টাকা পাবে।
খুলনা টাইগার্সখুলনার পাওনা ছিল ১ কোটি ১৫ লাখ টাকা। এর মধ্যে ২৫ লাখ টাকা ফ্র্যাঞ্চাইজি ফি ও ৪৮ লাখ টাকা পারিশ্রমিক কেটে নেওয়ার পর তারা এখন ৪২ লাখ টাকা পাবে।
ঢাকা ক্যাপিটালসঢাকার খেলোয়াড় পারিশ্রমিক বাবদ ৪৫ লাখ টাকা বকেয়া ছিল, যা টিকিট বিক্রির সমান। তাই তাদের বিসিবির সঙ্গে দেনা-পাওনা কিছুই নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)