ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
নাইজেরিয়ায় ৭ শতাধিক নি-হ-তে-র শঙ্কা
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় মোকওয়া শহরে গত কয়েকদিন ধরে চলা ভয়াবহ বন্যায় ইতিমধ্যে অন্তত ২০০ জনের প্রাণহানি ঘটেছে। নাইজার প্রদেশের এই শহরে এখনও ৫০০ এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের বেশিরভাগেরই প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসনের ধারণা, নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে যেতে পারে।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বন্যাকে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করছেন স্থানীয় কর্তৃপক্ষ। টানা ভারী বর্ষণ এবং সম্ভাব্য বাঁধ ভেঙে যাওয়ায় মোকওয়ার টিফিন মাজা ও আনগুয়ান হাউসাওয়া এলাকা সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে। উদ্ধারকারী দলগুলো জানিয়েছে, এখন আর জীবিত উদ্ধারের কোনো সম্ভাবনা না থাকায় তাদের অভিযান বন্ধ করে দেওয়া হয়েছে।
বন্যার ভয়াল রূপ দেখে স্থানীয় বাসিন্দারা হতবাক। আদামু ইউসুফ নামে এক ব্যক্তি জানান, কীভাবে তিনি তার স্ত্রী ও সদ্য জন্ম নেওয়া শিশুকে পানির স্রোতে ভেসে যেতে দেখেছেন। "আমি সাঁতার জানতাম বলে বেঁচে গিয়েছি, কিন্তু আমার পরিবারকে বাঁচাতে পারিনি," বলেন তিনি। অন্যদিকে, সালিউ সুলাইমান নামে আরেক বাসিন্দা তার বাড়িঘর এবং ব্যবসার সঞ্চয় (প্রায় ১,৫০০ ডলার) হারিয়েছেন।
নাইজার নদীর প্রবল স্রোতে অনেক মৃতদেহ ভেসে গেছে বলে জানা গেছে। স্থানীয় প্রশাসন এখন দ্রুততম সময়ে উদ্ধারকৃত মৃতদেহ দাফনের কাজ শুরু করেছে। নাইজেরিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (নেমা) ইতিমধ্যে ত্রাণ কার্যক্রম শুরু করেছে, তবে রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ পৌঁছাতে বাধার সম্মুখীন হচ্ছেন তারা।
এই ঘটনাকে "স্মরণকালের ভয়াবহ মানবিক বিপর্যয়" আখ্যায়িত করেছে নাইজেরিয়ার রেড ক্রস। দেশটির কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিচ্ছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সাহায্যের আবেদন জানিয়েছে। সূত্র: বিবিসি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়