ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাকায় ফিরলেন হামজা চৌধুরী
ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় ফিরেছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (২ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তিনজন নির্বাহী সদস্য। এ সময় হামজার বাবা-মাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে টিম হোটেলের পথে রওনা হয়েছেন হামজা চৌধুরী। হোটেলে কিছুটা বিশ্রাম নিয়ে বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে নামার কথা রয়েছে তার। তবে আজকের এই অনুশীলন সবার জন্য উন্মুক্ত নয়—জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সেশনের আয়োজন করেছেন ক্লোজড ডোর হিসেবে।
গত মার্চে ভারতের শিলংয়ে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় হামজার। এবার প্রথমবারের মতো দেশের মাঠে লাল-সবুজের জার্সি গায়ে খেলতে মুখিয়ে আছেন তিনি। তবে ভুটানের বিপক্ষে ৪ জুনের প্রীতি ম্যাচে নাকি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে তিনি নামবেন—তা এখনও নির্ধারিত হয়নি।
দুই দিন আগে কোচ কাবরেরা জানিয়েছিলেন দেশের মাঠে খেলতে হামজাকে একটা ম্যাচে সুযোগ দিতে চান তিনি। বিশেষ করে সিঙ্গাপুর ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে। তবে এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি কোচ।
এদিকে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ৩১ মে থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। শিগগিরই এই ক্যাম্পে যোগ দেবেন হামজাও। ১০ জুনের ম্যাচের আগে ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ।
এই দুই ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার দেশে ফিরবেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। ইতোমধ্যে ইতালি থেকে এসে ক্যাম্পে যোগ দিয়েছেন ফাহামিদুল ইসলাম যিনি প্রথম দিন থেকেই অনুশীলনে আছেন।
১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে প্রতিপক্ষ হবে সিঙ্গাপুর। ‘সি’ গ্রুপে বাংলাদেশ, ভারত, হংকং ও সিঙ্গাপুর—সবার পয়েন্ট সমান ১ করে। সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ শীর্ষে ওঠার স্বপ্ন দেখছেন কোচ কাবরেরা এবং তার শিষ্যরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ডিএসইতে রেকর্ড উত্থান, বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে প্রত্যাশা
- আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে হার্ভার্ডের প্রোগ্রামে