ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
১১ ব্যাংকে পাওয়া যাচ্ছে নতুন নকশার টাকা
বাংলাদেশ ব্যাংক ১১টি ব্যাংকের মাধ্যমে নতুন নকশার প্রায় ২০০ কোটি টাকার নোট বাজারে ছাড়ার উদ্যোগ নিয়েছে। এই নতুন ২০, ৫০ ও ১ হাজার টাকার নোটগুলো সোমবার (০২ জুন) থেকে দেশজুড়ে গ্রাহকদের মাঝে বিতরণ শুরু হয়েছে।
ব্যাংকগুলো হলো-সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, রূপালী ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক।
নতুন নকশার নোটগুলোর বিশেষ বৈশিষ্ট্য
১ হাজার টাকার নোট
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত এই নতুন ১ হাজার টাকার নোটের সামনের পাশে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ এবং পেছনে শোভা পাচ্ছে জাতীয় সংসদ ভবনের চিত্র। এই নোটে মোট ১৩টি নিরাপত্তা বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এর জালিয়াতি প্রতিরোধে সহায়তা করবে।
৫০ টাকার নোট
নতুন ৫০ টাকার নোটে স্থান পেয়েছে আহসান মঞ্জিল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’। এই নোটে ৮টি নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।
২০ টাকার নোট
২০ টাকার নতুন নোটে কান্তজিউ মন্দির এবং পাহাড়পুর বৌদ্ধবিহারের ছবি রয়েছে। এই নোটে ৫টি নিরাপত্তা বৈশিষ্ট্য ব্যবহার করা হয়েছে।
সাধারণ বৈশিষ্ট্য
প্রতিটি নতুন নোটেই জলছাপ হিসেবে থাকছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যা নোটের নিরাপত্তা ও বৈশিষ্ট্যে একটি নতুন মাত্রা যোগ করেছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সোমবার (০২ জুন) থেকেই গ্রাহকরা এসব নতুন নোট সংগ্রহ করতে পারছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- সবজিতে স্বস্তি থাকলেও চাল-চিনি-আটা-দুধের দামে চাপে ক্রেতারা