ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেষ ম্যাচে চেপে ধরল টাইগাররা, সংগ্রহ ১৯৬
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ।
বাংলাদেশের দুই ওপেনার শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন। বিশেষ করে পারভেজ হোসেন ইমন ছিলেন এক কথায় দুর্দান্ত। মাত্র ২৬ বলে তুলে নেন অর্ধশতক। তার সঙ্গী তানজিদ হাসান তামিমও খেলেন ঝকঝকে এক ইনিংস।
তবে দলীয় ১১০ রানে প্রথম আঘাতটি আসে। ৪২ রান করা তামিম ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে ওপেনিং জুটি। তিন বল পর ফেরেন ইমনও, ৩৪ বলে করেন ৬৬ রান।
দুই ওপেনার ফিরে যাওয়ার পর রানের গতি কিছুটা থেমে গেলেও শেষদিকে কিছু ছোট কিন্তু কার্যকর ইনিংসে বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
লিটন দাস করেন ১৮ বলে ২২ রান, তাওহিদ হৃদয় ১৮ বলে ২৫, শামীম পাটোয়ারী ৪ বলে ৮, জাকের আলী ৯ বলে ১৫ এবং তানজিম সাকিব ৩ বলে করেন ৮ রান।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ১৯৬ রান।
পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি ও হাসান আলী দুটি করে উইকেট নেন। শাদাব খান ও ফাহিম আশরাফ পান একটি করে উইকেট।
সিরিজের আগের দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। আজকের ম্যাচে জিতলে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশকে। অন্যদিকে, হোয়াইটওয়াশ এড়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)