ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
এশিয়া কাপ স্থগিতের সিদ্ধান্ত এসিসি'র
এই মাসেই মাঠে গড়ানোর কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ। কিন্তু হঠাৎ আবহাওয়া ও স্বাস্থ্যঝুঁকির কারণে এই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এসিসির বিবৃতিতে জানানো হয়েছে, ‘৬ জুন থেকে শুরু হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টের সূচি পুনঃনির্ধারণ করা হবে।’ শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি ডি সিলভা এসিসিকে একটি চিঠি পাঠিয়েছেন, যার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া ও দেশটির বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া চিকুনগুনিয়া ভাইরাসের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
৬ জুন শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপের। তবে সেই সময়ে সেখানে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত ও তীব্র বাতাস থাকতে পারে।
এর পাশাপাশি ১৪ বছর পর শ্রীলঙ্কায় আবারো চিকুনগুনিয়া ভাইরাস দেখা দিয়েছে। ২০২৪ সালের শেষ দিকে ভাইরাসজনিত জ্বরের প্রভাব ধরা পড়ে এবং ২০২৫ সালের মে মাসেও এর উপস্থিতি নিশ্চিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) শ্রীলঙ্কাকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় মারিশিয়াস, মায়োতে, রিইউনিয়ন ও সোমালিয়ার পাশাপাশি শ্রীলঙ্কাও রয়েছে।
এসব কারণ বিবেচনায় নিয়ে এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি শ্রীলঙ্কা ক্রিকেটের চেয়ারম্যান শাম্মি ডি সিলভাকে একটি চিঠি লিখেছেন, যেখানে বিস্তারিত বিষয় তুলে ধরা হয়েছে। এরপর টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের