ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনে রাজধানীতে ৫ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের মধ্যে অর্থ বিতরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অসদাচরণের দায়ে রাজধানীর পৃথক এলাকায় জামায়াতে ইসলামীর এক কর্মীসহ মোট পাঁচজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন এলাকার সূত্রাপুর, ওয়ারী ও মুগদা এলাকায় এসব অভিযান ও বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ জানায়, বুধবার রাজধানীর সূত্রাপুর এলাকায় ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণের প্রস্তুতিকালে হাবিবুর রহমান নামে এক জামায়াত কর্মীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাৎক্ষণিক আদালত পরিচালনা করে তাকে দুই দিনের কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত হাবিবুরের কাছ থেকে ১২টি খাম জব্দ করা হয়েছে, যার প্রতিটিতে ৫০০ টাকা করে মোট ৬ হাজার টাকা ছিল। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
ওয়ারী এলাকায় নির্বাচনি পরিস্থিতির মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অপরাধে আরও দুই ব্যক্তিকে আটক করা হয়। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের অপরাধ আমলে নিয়ে একজনকে এক মাস এবং অন্যজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অন্যদিকে, মতিঝিল বিভাগের মুগদা এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের নিয়ে আপত্তিকর ও নেতিবাচক মন্তব্য করায় দুই ব্যক্তিকে আটক করা হয়। ডিএমপি অর্ডিন্যান্সের ৭৫ ধারায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান তাদের প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানানো হয়েছে, আগামীকাল ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কঠোর তদারকি চালানো হচ্ছে। নির্বাচনি পরিবেশ সুশৃঙ্খল রাখতে এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত