ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ডিজিটাল পাহারায় নির্বাচন, ৯০ শতাংশ কেন্দ্রে সিসি ক্যামেরা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নজরদারি ও নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর এক নতুন অধ্যায় শুরু করেছে নির্বাচন কমিশন। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সারাদেশের অধিকাংশ ভোটকেন্দ্রকে ডিজিটাল পর্যবেক্ষণের আওতায় এনে রাজধানী থেকেই সরাসরি পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এক সংবাদ সম্মেলনে জানান, সারাদেশের ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রের মধ্যে ৯০ শতাংশেরও বেশি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। চূড়ান্ত সংখ্যা যাচাই শেষে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
কমিশনের ভাষ্য অনুযায়ী, কেন্দ্র দখল, জাল ভোট ও অনিয়ম প্রতিরোধে এই ক্যামেরা নজরদারি বড় ভূমিকা রাখবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের পাশাপাশি প্রায় সব কেন্দ্রকেই এই ডিজিটাল পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে।
সিসি ক্যামেরার পাশাপাশি নজরদারিতে যুক্ত হচ্ছে ৪১৮টি ড্রোন। স্পর্শকাতর এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনা আকাশপথে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতির লাইভ ফিড কমিশনে পাঠানো হবে।
ভৌত নিরাপত্তা জোরদারে মাঠে থাকছে প্রায় নয় লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। একই সঙ্গে দুই হাজার ৯৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন। কমিশন জানায়, গত দুই মাসে দেশব্যাপী অভিযানে ৮৫০টি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, এবার ভোটার উপস্থিতি ৬৫ থেকে ৭০ শতাংশের মধ্যে থাকতে পারে। চার কোটি তরুণ ভোটার এই অংশগ্রহণে বড় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থার কারণে নারী ও তরুণ ভোটারদের কেন্দ্রমুখী আগ্রহও উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে কমিশনের পর্যবেক্ষণ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক