ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধান উপদেষ্টার কাছে নজরদারি প্রযুক্তি কমিটির চূড়ান্ত প্রতিবেদন পেশ
নিজস্ব প্রতিবেদক: নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং রাষ্ট্রীয় নজরদারি প্রযুক্তির অপব্যবহার রোধে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন পর্যালোচনা কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকের সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায় ৮টি বিশেষ মানদণ্ড এবং ৮টি গুরুত্বপূর্ণ সুপারিশ প্রস্তাব করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার নিকট এই প্রতিবেদন হস্তান্তর করা হয় এবং বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
অতীতের বিভিন্ন সময়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, গুম এবং বেআইনিভাবে নাগরিকদের কথোপকথন রেকর্ড ও আটকের ঘটনার প্রেক্ষাপটে এই কমিটি গঠন করা হয়েছিল। প্রতিবেদনে বিদ্যমান আইন, নীতি এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ফাঁকফোকরগুলো চিহ্নিত করা হয়েছে। কমিটির মূল উদ্দেশ্য ছিল এমন একটি ব্যবস্থা নিশ্চিত করা যেখানে রাষ্ট্রীয় নিরাপত্তা এবং নাগরিক অধিকারকে পরস্পরবিরোধী না ভেবে বরং একে অপরের পরিপূরক হিসেবে দেখা হয়।
কমিটির অন্যতম প্রধান সুপারিশ ছিল বিতর্কিত ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) বিলুপ্তি এবং টেলিযোগাযোগ আইন ২০০১-এর ৯৭, ৯৭ক, ৯৭খ ও ৯৭গ ধারাগুলোর আমূল সংস্কার। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে এই সুপারিশগুলোর আলোকে টেলিযোগাযোগ আইনের সংশোধিত সংস্করণ গেজেটভুক্ত করেছে। এছাড়া নজরদারি সক্ষমতার সীমাবদ্ধতা এবং এর অপব্যবহার রোধে অধিকতর রাষ্ট্রীয় তদন্ত ও অনুসন্ধানের প্রস্তাব করেছে কমিটি।
কমিটি জাতীয় নিরাপত্তা, জরুরি প্রাণরক্ষা, জননিরাপত্তা এবং বিচারিক প্রয়োজনে প্রযুক্তির ব্যবহারের কথা বললেও তা যেন কোনোভাবেই নাগরিকের মৌলিক অধিকারে হস্তক্ষেপ না করে, সে বিষয়ে কঠোর নীতিমালা প্রস্তাব করেছে। ৮টি সুনির্দিষ্ট সুপারিশের মাধ্যমে নজরদারি ব্যবস্থার স্বচ্ছতা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার একটি আইনি রোডম্যাপ তুলে ধরা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রতিবেদন বাস্তবায়নের মাধ্যমে দেশে একটি আধুনিক, নিরাপদ এবং মানবাধিকারবান্ধব নজরদারি ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যা গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- গরু-মহিষ কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ বহাল
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা