ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ফারুকের বিদায়: মুখ খুললেন হাথুরুসিংহে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে বোর্ডের সভাপতির দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। তবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক দিনের মাথায় বিসিবির ৮ জন পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে যার ফলে তিনি পদচ্যুত হন। তার জায়গায় বিসিবির নতুন কর্ণধার হিসেবে যুক্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
ফারুক আহমেদকে অপসারণের অন্যতম কারণ ছিল সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে হঠাৎ বরখাস্ত করা। অভিযোগ রয়েছে, বোর্ডের অন্য পরিচালকদের সঙ্গে পরামর্শ না করেই এ সিদ্ধান্ত নেন ফারুক, যা বিসিবির অভ্যন্তরে অসন্তোষ সৃষ্টি করে।
এ ঘটনা নিয়ে হাথুরুসিংহ নিজেও প্রতিক্রিয়া জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,“আমি সাধারণত আমার কাজকেই আমার পক্ষে কথা বলতে দিই। তবে বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক কিছু ঘটনা আমাকে আবারও আলোচনায় এনেছে।”
তিনি আরও বলেন, ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিসিবি সভাপতির অপসারণের একটি কারণ ছিল আমাকে বরখাস্ত করার পদ্ধতি। বোর্ডের সঙ্গে যথাযথ পরামর্শ ছাড়াই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল। মাঠে এবং মাঠের বাইরে স্বচ্ছতা, প্রক্রিয়া ও সম্মান সবসময়ই গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন হাথুরুসিংহের বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ উঠেছিল একজন ক্রিকেটারকে ড্রেসিংরুমে শারীরিকভাবে লাঞ্ছিত করার। তবে তিনি সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছেন। এমনকি সহকারী কোচ নিক পোথাসও অভিযোগটি সত্য নয় বলে জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)