ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ময়মনসিংহে ২২ জনকে পুশইন বিএসএফের
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে ২২ বাংলাদেশিকে পুশইন করেছে। সোমবার (২ জুন) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে এই পুশইনের ঘটনা ঘটে। পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১২ নারী, ৮ পুরুষ এবং ২ শিশু।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে এক শিশু ও তিন নারী-সহ মোট ১২ জনকে এবং হালুয়াঘাটের সূর্যপুর সীমান্ত দিয়ে আরেক শিশু ও ৯ নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। দুই ক্ষেত্রেই বিজিবি সদস্যরা তাদের আটক করেছেন।
আটককৃতদের বরাতে বিজিবি জানায়, তারা সবাই ভারতে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন। গত ২৪ মে গুজরাট পুলিশের হাতে তারা আটক হন। আটকের পর তাদের মারধর করা হয় এবং মোবাইল, আইডি কার্ড, আধার কার্ড-সহ ব্যক্তিগত সব কাগজপত্র জব্দ করে নেওয়া হয়।
তারা আরও জানান, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, সিরাজগঞ্জ ও খুলনা জেলায়। ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে চলে যান তারা। গুজরাটে তারা বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসাবাণিজ্য করেন। একপর্যায়ে ভারতীয় নাগরিকত্ব পান। তবে হুট করেই অভিযান চালিয়ে বস্তি ও বিভিন্ন দোকান থেকে তাদের আটক করে গুজরাট পুলিশ।
বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, পুশইনের ঘটনাটি ঘটে যাওয়ার পরই বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনার পরপরই আমরা বিষয়টি বিএসএফকে জানিয়ে প্রতিবাদ জানিয়েছি। আটককৃতদের আইনগত প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী