ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হাত দিয়ে গোল করে লালকার্ডে মাঠ ছাড়লেন নেইমার
ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে ছিলেন নেইমার। ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলে এখনো ফেরা হয়নি এই ব্রাজিলিয়ান তারকার। নতুন কোচ কার্লো আনচেলত্তি পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে ব্রাজিল দলে ডাকার পক্ষে নন। তবে জাতীয় দলে না খেললেও নেইমার ঠিকই উঠে এসেছেন খবরের শিরোনামে—এবার লাল কার্ড দেখার কারণে তাও আবার হাত দিয়ে গোল করতে গিয়ে!
ব্রাজিলিয়ান লিগের ১১তম ম্যাচডেতে বোটাফোগোর বিপক্ষে মাঠে নামে নেইমারের দল সান্তোস। মার্চের পর এই ম্যাচেই প্রথমবারের মতো সান্তোসের শুরুর একাদশে ছিলেন নেইমার। গুরুত্বপূর্ণ এই ম্যাচেই বিতর্কিত ঘটনার জন্ম দেন তিনি।
ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। এরপর দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে আসে সেই বিতর্কিত মুহূর্ত। গনজালো এস্কোবারের পাস থেকে বক্সে ঢোকা বলটি ঠেকিয়ে দেন বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর। রিবাউন্ডে থাকা বলটি নেইমার হাত দিয়ে ঠেলে দেন জালে—যা দেখে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে তাকে মাঠ ছাড়িয়ে দেন। নিয়ম অনুযায়ী দুই হলুদ মিলিয়ে সেটাই হয়ে যায় লাল কার্ড।
দশজনের দলে পরিণত হওয়া সান্তোস এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি। ৮৬ মিনিটে আর্তুর গিমারেসের একমাত্র গোলে ম্যাচটি ১-০ ব্যবধানে জিতে নেয় বোটাফোগো।
এই হারে লিগ টেবিলের নিচের দিকেই রয়ে গেছে সান্তোস। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তারা এখন রেলিগেশন জোনে। অন্যদিকে বোটাফোগো ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে। শীর্ষে রয়েছে ফ্ল্যামেঙ্গো ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে