ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রথম আলো বিদায়, যুগান্তরে ভরসা
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলে দুর্দান্ত ফর্মে রয়েছে যুগান্তর। এবার কোয়ার্টার ফাইনালে তারা বিদায় করে দিয়েছে প্রথম আলোকে। পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এই ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয় পায় যুগান্তর। ফলে নিশ্চিত হয় সেমিফাইনালের টিকিট।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে যুগান্তর। প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে একাধিক সুযোগ তৈরি করলেও নির্ধারিত সময় শেষে কোনো দলই গোল করতে পারেনি।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে যুগান্তরের পক্ষে সফল শট নেন জ্যোতির্ময় মণ্ডল, মাজহারুল ইসলাম মিথুন ও হেলাল নিরব। অন্যদিকে যুগান্তরের গোলরক্ষক একে সালমান প্রথম আলোর একটি শট রুখে দেন এবং প্রতিপক্ষের আরও দুটি শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে যুগান্তর।
টাইব্রেকারে অসাধারণ নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন যুগান্তরের গোলরক্ষক সালমান।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিয়েছে দেশের বিভিন্ন গণমাধ্যমের মোট ৩২টি ফুটবল দল।
বিস্তারিত আসছে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর