ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
চালু হচ্ছে ‘ই-হেলথ’ কার্ড, কী কী সুবিধা মিলবে এতে?
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর এবং জনগণের চিকিৎসা প্রাপ্তি সহজতর করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর ঐতিহাসিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যসেবা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশ প্রদান করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী এই লক্ষ্য বাস্তবায়নে ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। এছাড়া বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী (যার মধ্যে ৮০ শতাংশ নারী এবং ২০ শতাংশ পুরুষ) নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্যপদগুলো দ্রুত পূরণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী বিশেষভাবে নির্দেশ দিয়েছেন যাতে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা হয়। চিকিৎসকদের যাতায়াত ও অবস্থান তদারকিতে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন তিনি।
কী সুবিধা মিলবে ই-হেলথ কার্ডে?
ই-হেলথ কার্ড মূলত স্বাস্থ্য ব্যবস্থার একটি ডিজিটাল ডেটাবেজ। এর মাধ্যমে প্রতিটি নাগরিকের জন্য একটি নির্দিষ্ট কার্ড থাকবে, যেখানে তাঁর যাবতীয় মেডিকেল রেকর্ড (রোগের ইতিহাস, ওষুধ, পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট) সংরক্ষিত থাকবে। এর ফলে একজন রোগী দেশের যেকোনো হাসপাতালে চিকিৎসা নিতে গেলে চিকিৎসকরা তাঁর পূর্বের সব রেকর্ড মুহূর্তেই দেখে নির্ভুল সিদ্ধান্ত নিতে পারবেন।
বাস্তবায়ন প্রক্রিয়া:
প্রাথমিক পর্যায়ে একটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হবে। ওই জেলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে শুরু করে জেলা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ পর্যন্ত একটি সমন্বিত ‘রেফারেল নেটওয়ার্ক’ তৈরি করা হবে। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ের স্বাস্থ্যসেবা ও বড় হাসপাতালের সেবাকে একই ডিজিটাল কাঠামোর আওতায় আনা হবে।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি