ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
'ময়লা বিল ১০০ টাকার বেশি নিলে চুক্তি বাতিল করা হবে'
নিজস্ব প্রতিবেদক: বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহে নির্ধারিত টাকার বেশি আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ১০০ টাকার বেশি বিল নিলে প্রমাণ সাপেক্ষে চুক্তি বাতিল করা হবে।
লালবাগের শহীদনগর শ্মশানঘাট এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদুর রহমান হামিদ।
মশার প্রাদুর্ভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ডিএসসিসি মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ২৪ নম্বর ওয়ার্ডে বিকেল ৩টা থেকে শুরু হওয়া অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের প্রায় ২০০ কর্মী অংশ নেন। তারা খাল, ড্রেন, নর্দমা ও ফুটপাত পরিষ্কার করেন এবং মশার ওষুধ ছিটান। স্থানীয়দের অংশগ্রহণে সচেতনতামূলক র্যালিও অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক বলেন, “বাসা থেকে ময়লা নেওয়ার নির্ধারিত ফি ১০০ টাকা। কেউ এর বেশি দাবি করলে সিটি করপোরেশনকে জানান। অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের চুক্তি বাতিল করা হবে।”
এ সময় তিনি কবরস্থান ও শ্মশানে মরদেহ দাফন ও দাহের নিবন্ধন ফি ১ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করার ঘোষণা দেন, যা প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান।
শহর পরিচ্ছন্ন রাখতে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ঢাকা দেশের মুখ; বিদেশিরা এ শহর দেখেই দেশের ধারণা নেয়। তাই ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
পুরান ঢাকাকে ঐতিহ্যবাহী আদি ঢাকা উল্লেখ করে তিনি বলেন, দক্ষিণ সিটির মধ্যে এ এলাকাকে উন্নত ও বাসযোগ্য করে তোলাই লক্ষ্য। সড়কবাতি সচল রাখা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
এছাড়া দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পুনর্বাসন প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের সহায়তার বিষয়টি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নিয়মতান্ত্রিকভাবে সমাধানের চেষ্টা করা হবে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের মতো ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৭ জুলাই)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- আজ থেকে আবার শুরু এইচএসসি পরীক্ষা
- আজই নিষিদ্ধ হতে পারে ঢাবির নীল দল
- নবনিযুক্ত চেয়ারম্যান-মহাপরিচালকদের স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর