ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
এই বাজেট থেকে ম্যাজিক্যাল কিছু আশা করিনি: ডিসিসিআই সভাপতি
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যবসাবান্ধব মনে করছে না ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সোমবার (২ জুন) বিকেলে মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রাথমিক বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ মন্তব্য করেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ।
তিনি বলেন, "মূল্যস্ফীতি কমাতে বাজেটে দৃশ্যমান কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। ঘাটতি বাজেট মেটাতে গত বছরের থেকে বেশি মাত্রায় ব্যাংক নির্ভর হওয়া একটি নেতিবাচক দিক। বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকিং খাতের ওপর নির্ভরতা কমিয়ে করজালের আওতা বাড়িয়ে রাজস্বের পরিমাণ বাড়ানো প্রয়োজন।"
তাসকিন আহমেদ বলেন, "বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, করজাল সম্প্রসারণ এবং অটোমেটেড রিটার্ন ব্যবস্থা চালু আপাতদৃষ্টিতে ইতিবাচক। তবে রাজনৈতিক অস্থিরতা, ভারতের সাথে নন-ট্যারিফ ব্যারিয়ার এবং আইএমএফের শর্ত বাজেট বাস্তবায়নে প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।"
তিনি আরও বলেন, "এই বাজেট থেকে ম্যাজিক্যাল কিছু আশা করিনি। তবে কিছু কাঁচামালে কর অব্যাহতি মূল্যস্ফীতি কমাতে সাহায্য করবে। রফতানি কমে গেছে তা বাড়ানো ছাড়া উপায় নেই।"
ডিসিসিআই সভাপতি বলেন, "ব্যক্তিগত আয়কর সরলীকরণ করতে গিয়ে মানুষের ওপর কর বেড়ে যাবে। সেক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়ীরা বড় করের আওতায় পড়বেন, যা এই বাজেটের নেতিবাচক দিক। এছাড়া তুলা, মোবাইল, অটোমোবাইলের মতো পণ্যে কর বৃদ্ধিতে লোকাল উদ্যোক্তাদের নেতিবাচক অবস্থানে ফেলবে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ