ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, তারা ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ শিরোনামে একটি ঘোষণা প্রকাশ করতে যাচ্ছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে রোববার (৩ আগস্ট) ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহারটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুক পোস্টে লেখা হয়, আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এ সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।
এর আগে এক বক্তব্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে। নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। সংস্কারে বাধা দেওয়া হয়েছে। আমরা কিছুই বলিনি কিন্তু দাবিগুলো থেকে সরে যাইনি।
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হব এবং সেখান থেকেই ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করব।
এনসিপির পক্ষ থেকে সমর্থকদের ইশতেহার ঘোষণার সময় উপস্থিত থাকার আহ্বানও জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল