ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
‘রায়েরবাজার গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে’
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন জুলাই আন্দোলনে রায়েরবাজার বদ্ধভূমিতে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে। শহীদ পরিবার চাইলে মরদেহ নিজেদের ইচ্ছে মতো জায়গায় কবর দিতে পারবেন বলেও জানান তিনি।
শনিবার (২ অগাস্ট) সকালে রায়েরবাজার কবরস্থানে গণকবর পরিদর্শন গিয়ে এসব কথা বলেন তিনি।
জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান শহীদদের মরদেহ শনাক্তে কবর খোঁড়ার কথা রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে থাকা গণকবরে সমাহিত ১১৪টি মরদেহের শনাক্তকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত (পোস্টমর্টেম) করা হবে। কেউ চাইলে নিজের ইচ্ছেমতো শহীদদের মরদেহ দাফন করতে পারবে।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা এই গণকবরের পেছনে জড়িত, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ যদি এমন কোনো ষড়যন্ত্রে জড়িত থাকে, তাদেরও ছাড় দেওয়া হবে না। দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় যেই থাকুক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত