ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
যেসব এলাকায় বুধবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জরুরি কাজের জন্য আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের বেশ কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
তিতাস গ্যাসের বার্তায় জানানো হয়, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড় এলাকায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এই কাজের জন্য বুধবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
কিল্লারপুল, পঞ্চবটি, খানপুর থেকে ২নং রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওস্থ পঞ্চবটি ডিআরএস পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা। এসব এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও উল্লিখিত এলাকাগুলোর পার্শ্ববর্তী কিছু স্থানে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মেরামত কাজ শেষে রাত ১০টার পর থেকে সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা