ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অপারেশন রুমে জামায়াত আমির, চলছে ওপেন হার্ট সার্জারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭টার পর চিকিৎসকেরা তার অস্ত্রোপচারে অংশ নেন।
জামায়াতের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার মগবাজারে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, সম্প্রতি এক সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষায় তার হৃদযন্ত্রে ৫টি ব্লক ধরা পড়ে যার কয়েকটি ছিল গুরুতর।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার আরও জানান, চিকিৎসার জন্য অনেকেই বিদেশ যাওয়ার পরামর্শ দিলেও ডা. শফিকুর রহমান নিজেই দেশে থেকেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। তার ব্যক্তিগত ইচ্ছাতেই এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
তিনি দেশবাসীর কাছে ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল