ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশ বদলেছে, কাজেও বদল আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করলে দ্রুতই তার পরিণতি ভোগ করতে হবে—এমন কঠোর বার্তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, দেশের প্রেক্ষাপট বদলে গেছে; অতীতের মতো ঢিলেঢালা বা প্রভাবনির্ভর প্রশাসন এখন আর চলবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের আগের কর্মপদ্ধতি আর গ্রহণযোগ্য নয়। দেশ অনেক এগিয়েছে, মানুষ সচেতন হয়েছে। এখন কেউ ভুল করলে তার দায় দীর্ঘ সময় পরে নয়, অল্প সময়ের মধ্যেই বহন করতে হবে। তাই প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, কে মন্ত্রী, কে সংসদ সদস্য কিংবা কে সরকারি কর্মকর্তা—এই পরিচয় বড় নয়; আমরা সবাই একই দলের সদস্য, যারা রাষ্ট্র গঠনে কাজ করছি। জনসেবায় ব্যর্থ হয়ে সমালোচিত হতে চান না বলেও উল্লেখ করেন তিনি। এজন্য শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর জোর দেন। একইসঙ্গে সমাজ থেকে মাদক, ইভটিজিং ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
মন্ত্রী প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, যদি কোনো মন্ত্রী বা জনপ্রতিনিধি অবৈধ অনুরোধ করেন, তবে তা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানানো যেতে পারে। তবে জেলায় কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম পাওয়া গেলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলেও তিনি জানান। নতুন প্রজন্ম প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, ফাঁকি দেওয়ার সুযোগ নেই; দেশের স্বার্থে দায়িত্বশীলভাবে কাজ করতেই হবে।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, মনজুর এলাহী, আশরাফ উদ্দিন বকুল, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক এবং সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হকসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ফ্রান্সের উদ্দেশ্য দেশ ছাড়লেন ড. ইউনূস
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব