ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফ্যামিলি-কৃষক কার্ডে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, প্রকৃত উপকারভোগী পরিবার ও কৃষকদের তালিকা যাচাই-বাছাই করে তাদের হাতে দ্রুত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। এসব কার্ডের মাধ্যমে ভর্তুকি, প্রণোদনা ও নিত্যপ্রয়োজনীয় সহায়তা সরাসরি প্রদান করা হবে। এ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি বা দুর্নীতির কোনো সুযোগ রাখা হবে না বলেও তিনি সতর্ক করেন।
জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণের কথা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, মধুপুরে বখাটেপনা বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদক, সাইবার অপরাধ এবং অনলাইন জুয়ার মতো ঝুঁকি থেকে রক্ষায় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এবং মধুপুর থানার ওসি জাফর ইকবালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল