ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলো আরও ২৯ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন রোধ অভিযানের অংশ হিসেবে আরও ২৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ভাড়া করা চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটির সহায়তায় ফেরত আসা ব্যক্তিদের জরুরি সহায়তা প্রদান করা হয়। বাড়ি পৌঁছানোর জন্য তাদের পরিবহনও নিশ্চিত করেছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৩২২ জনে। এর মধ্যে সর্বশেষ ২৯ জনের মধ্যে নোয়াখালীর ১৪ জন, ঢাকার ৭ জন, কুমিল্লার ২ জন, মুন্সীগঞ্জের ৩ জন এবং ফেনী, মৌলভীবাজার, সিলেট ও মাদারীপুরের একজন করে রয়েছেন।
ফেরত আসাদের অধিকাংশ প্রথমে বৈধভাবে ব্রাজিলে যান, পরে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। এই প্রক্রিয়ায় প্রতি ব্যক্তির খরচ সাধারণত ৪৫ থেকে ৫০ লাখ টাকা; কেউ কেউ ৬০–৭০ লাখ টাকা পর্যন্ত ব্যয় করেছেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন, যা দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর প্রত্যাখ্যাত হওয়ায় ফেরত পাঠানো হয়েছে।
ফেরত আসাদের মধ্যে নোয়াখালীর সাইফুল ইসলাম জানিয়েছেন, তিনি ২০২৪ সালে ব্রাজিলে যান এবং পরে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হন। আরেক ফেরত আসা ব্যক্তি দিয়াদ চৌধুরী বলেন, ২২ লাখ টাকা খরচ করে ব্রাজিলে গিয়েছিলেন। এক বছর জেল খাটার পর তিনি দেশে ফিরেছেন। মৌলভীবাজারের আব্দুল সবুরও ৬৪ লাখ টাকা ব্যয়ে ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেছিলেন; আশ্রয় প্রত্যাখ্যাত হয়ে ফেরত পাঠানো হয়েছে।
২০২৫ সালের শুরু থেকে ব্রাজিলে বিএমইটি ছাড়পত্র নিয়ে মোট ১,৪১০ জন বাংলাদেশি গেছেন, যার মধ্যে নোয়াখালীর সংখ্যা ৯৯০। ধারণা করা হচ্ছে, তাদের একটি বড় অংশ মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টা করেছেন।
যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসন বিরোধী নীতি জোরদার হওয়ায় বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। মার্কিন আইন অনুযায়ী, বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারী অভিবাসীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায়। সাম্প্রতিক সময়ে এই প্রক্রিয়া দ্রুত করতে চার্টার্ড ও সামরিক ফ্লাইটের ব্যবহার বেড়েছে।
ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, বিএমইটির অনুমোদন নিয়ে বাংলাদেশি কর্মীরা ব্রাজিলে যাচ্ছেন, নাকি সেখানে ট্রানজিট হিসেবে যুক্তরাষ্ট্রের উদ্দেশে—এ বিষয়ে কার্যকর নজরদারি প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, সংশ্লিষ্ট এজেন্সি ও অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের জবাবদিহিতার আওতায় আনা উচিত এবং নতুন কর্মী পাঠানোর আগে আরও সতর্ক হতে হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা