ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সংসদ হবে আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দু: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের নীতিনির্ধারণ ও রাজনৈতিক আলোচনার প্রধান মঞ্চ হিসেবে জাতীয় সংসদকে প্রতিষ্ঠিত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অতীতে সংসদ কার্যত নিষ্ক্রিয় থাকলেও এখন থেকে সব গুরুত্বপূর্ণ ইস্যু সেখানেই আলোচিত হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় সংসদে মতভেদ, বিতর্ক ও বহুমত থাকবেই—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে দেশের বৃহত্তর স্বার্থে সবার মধ্যে ঐকমত্য থাকা জরুরি। অতীতে সংসদের পরিবর্তে গণভবন ছিল সিদ্ধান্তের কেন্দ্র; সেই ধারা থেকে বেরিয়ে এসে এখন সংসদকেই প্রকৃত কেন্দ্রবিন্দু করা হবে। শহীদদের প্রত্যাশা অনুযায়ী একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গড়াই হবে আগামী দিনের লক্ষ্য।
এনসিপির অগ্রগতি নিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠার প্রথম বছরেই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে ছয়টি আসন পাওয়া দলটির জন্য বড় অর্জন। ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সক্ষমতাও তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি মন্তব্য করেন, রাজনীতিতে সাফল্য রাতারাতি আসে না; উত্থান-পতন মেনে নেওয়ার মানসিকতা না থাকলে টিকে থাকা কঠিন।
রাজনীতির আধুনিকায়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কেবল অতীতের ইতিহাস ঘিরে আবর্তিত রাজনীতি দিয়ে বর্তমান ও ভবিষ্যৎ নির্মাণ সম্ভব নয়। ১৯৫২ বা ১৯৭১-এর গৌরবগাথা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সময়ের চাহিদা অনুযায়ী নতুন ভাবনা ও বাস্তবতার প্রতিফলন ঘটাতে হবে রাজনীতিতে। ইতিহাসের পাশাপাশি সমসাময়িক ভূ-রাজনৈতিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে।
গণতন্ত্রের পরিসরে বহু দলের বিকাশকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় রাজনৈতিক দলগুলো কেবল সাইনবোর্ডে সীমাবদ্ধ থাকে। কিন্তু এনসিপি যেন সত্যিকার অর্থে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্বপ্ন ও প্রত্যাশাকে ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। পরিবর্তন ও গতিশীলতাকে গ্রহণ করেই জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের