ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সর্তক বার্তা
নিজস্ব প্রতিবেদক: উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে বলেছে, নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সামরিক স্থাপনার আশেপাশ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া সবাইকে নিজ বাসায় বা নিরাপদ স্থানে অবস্থান করতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, নগদ অর্থ, কুয়েতের সিভিল আইডি, হেলথ ইন্সুরেন্স কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন ও চার্জার, শুকনো খাবার ও পানি সহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
বার্তায় বলা হয়েছে, কুয়েতি আইন মেনে চলা অপরিহার্য। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও সতর্ক থাকতে হবে এবং বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকতে হবে।
জরুরি প্রয়োজনে প্রবাসীরা কুয়েত দূতাবাসের হটলাইন নম্বর +965 69920013, +965 66516404, +965 50895161 অথবা ইমেইল [email protected]এ যোগাযোগ করতে পারেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি