ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
ফ্লাইট বাতিলে ভোগান্তিতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে আঞ্চলিক আকাশসীমা বন্ধ হওয়ায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্স। এর ফলে হাজারো যাত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন।
অনিশ্চয়তার কারণে অনেক যাত্রী বিমানবন্দর থেকে ফিরে যাচ্ছেন। আবার যাদের ফ্লাইট গভীর রাতে, তাদের বিমানবন্দরে প্রবেশ সীমিত রাখা হয়েছে। কবে এই অচলাবস্থা কাটবে তা নিয়ে এখনো স্পষ্ট তথ্য নেই।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, প্রতিদিন দেড় শতাধিক ফ্লাইট এখান থেকে ছুটে থাকে, যার অধিকাংশ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সংযোগযুক্ত। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত অন্তত ৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও শতাধিক ফ্লাইট বাতিল বা পুনঃনির্ধারিত হতে পারে।
আজ দুপুরের পর যাত্রীরা বিমানবন্দরে এসে চরম ভোগান্তিতে পড়েছেন। বোর্ডিং ও ইমিগ্রেশন শেষ যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স হোটেলে থাকার ব্যবস্থা করছে। এছাড়া বিমানবন্দরের ক্যানোপিতে অপেক্ষমান যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানিয়েছেন, ইসরায়েলের হামলার পর বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে কতগুলো ফ্লাইট বাতিল হয়েছে বা পুনরায় কখন চালু হবে, তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।
পরে বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ইরান-ইসরায়েল সংঘর্ষের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ। আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় বাহরাইন, কুয়েত, দুবাই, কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে নির্ধারিত কিছু বাণিজ্যিক ফ্লাইট বাতিল, বিলম্ব বা পুনঃনির্ধারণ করা হয়েছে।
বেবিচক জানিয়েছে, এয়ারলাইন্সগুলোকে ফ্লাইট বাতিল বা বিলম্বের তথ্য এসএমএস, ইমেইল এবং কল সেন্টারের মাধ্যমে যাত্রীদের জানাতে হবে। বিমানবন্দর উপস্থিত স্টাফদের যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা নিশ্চিত করতে হবে। পুনঃনির্ধারিত ফ্লাইট সংক্রান্ত তথ্য স্পষ্টভাবে প্রদান করতে হবে যাতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো যায়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট রুটে ভ্রমণকারীদের নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের অবস্থা যাচাই করতে হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রী নিরাপত্তা ও অপারেশনাল স্বাভাবিকতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের সমন্বিত সহযোগিতা কামনা করা হয়েছে।
এদিকে, শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই হয়ে লন্ডনে গেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার আকবর হোসেন। তিনি ফেসবুকে লিখেছেন, “আজ একেবারেই ভাগ্যবান ছিলাম। এক ঘণ্টা দেরি হলে দুবাইয়ে আটকে পড়তাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করা হয়েছে। আমি ফ্লাইট ছেড়ে আসার কিছুক্ষণ পরই পরিস্থিতি সৃষ্টি হয়। ঢাকা বিমানবন্দরে শতশত মানুষ আটকা পড়েছেন।”
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- আকাশপথে চরম আতঙ্ক; মধ্যপ্রাচ্যের সব রুটে ফ্লাইট স্থগিত করল ঢাকা
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ