ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২
অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: দেশের বিচার বিভাগের উচ্চতম পর্যায়ে দীর্ঘ পথচলার ইতি টানলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। সাংবিধানিক বয়সসীমা অনুযায়ী আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করছেন। তাঁর এই বিদায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে।
এর আগে গত বৃহস্পতিবার ছিল তাঁর কর্মজীবনের শেষ দিন। প্রথা অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বর্তমানে আপিল বিভাগে দায়িত্বরত বাকি পাঁচ বিচারপতি হলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক এবং বিচারপতি ফারাহ মাহবুব।
বিদায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদ উর রউফ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিচারপতির দীর্ঘ আইনি ক্যারিয়ার ও নিষ্ঠার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য দেন। জাবাবে বিচারপতি আসাদুজ্জামান বিচার বিভাগের মর্যাদা রক্ষায় বার ও বেঞ্চের পারস্পরিক সখ্যের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি বলেন, ‘বার ভালো হলে বেঞ্চ ভালো হবে। বেঞ্চ ভালো হলে কোর্ট ভালো হবে। অনেক সময় কোনো বিচারকের আদেশ কারও মনঃপূত নাও হতে পারে। এজন্য উচ্চ আদালত রয়েছে। কিন্তু এজন্য বিচারকের সঙ্গে কোনোভাবেই অসদাচরণ করা যাবে না।’
বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের জন্ম ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁর সাপাহার উপজেলায়। তাঁর পিতা এম এ সামাদ ছিলেন একজন প্রথিতযশা আইনজীবী। পিতার পদাঙ্ক অনুসরণ করে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে ঢাকা জেলা বারে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ১৯৮৫ সালে হাইকোর্ট এবং ২০০১ সালে আপিল বিভাগে প্র্যাকটিস শুরু করেন।
তাঁর বিচারিক কর্মজীবন শুরু হয় ২০০৩ সালের ২ আগস্ট হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে যোগদানের মাধ্যমে। ২০০৫ সালে তিনি একই বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিযুক্ত হন এবং সবশেষ ২০২৫ সালের ২৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে পদোন্নতি পান। বর্ণাঢ্য এই ক্যারিয়ার শেষে আজ তিনি সম্মানজনক অবসরে গেলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার