ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শুল্ক-কর ছাড়ে বৈদ্যুতিক বাস-ট্রাক আমদানি, মানতে হবে ৩ শর্ত
নিজস্ব প্রতিবেদক: দেশে পরিবেশবান্ধব গণপরিবহন ও পণ্য পরিবহন ব্যবস্থাকে উৎসাহিত করতে বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্ক-কর সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে সরকার। তবে এই সুবিধা পেতে আমদানিকারকদের নির্ধারিত তিনটি শর্ত পূরণ করতে হবে।
ঈদের আগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে বিভিন্ন ধরনের শুল্ক ও কর থেকে ছাড় পাওয়া যাবে।
এনবিআর নির্ধারিত প্রথম শর্ত হলো, আমদানিকৃত বাস বা ট্রাক অবশ্যই সম্পূর্ণ নতুন হতে হবে। কোনো ধরনের রিকন্ডিশন বা ব্যবহৃত বৈদ্যুতিক যানবাহন এই সুবিধার আওতায় আনা যাবে না।
দ্বিতীয় শর্ত অনুযায়ী, আমদানিকৃত যানবাহনের ব্যাটারি প্রতিস্থাপন ছাড়া কমপক্ষে সাত বছর অথবা তিন লাখ কিলোমিটার ব্যবহারের উপযোগী হতে হবে। এ বিষয়ে প্রস্তুতকারকের ওয়ারেন্টি এবং প্রয়োজনীয় প্রামাণ্য দলিলও থাকতে হবে।
তৃতীয় শর্তে বলা হয়েছে, আমদানিকৃত বৈদ্যুতিক বাস বা ট্রাককে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অথবা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষ নির্ধারিত মান পূরণ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট রপ্তানিকারক দেশের টাইপ অ্যাপ্রুভাল অথরিটি বা উপযুক্ত কর্তৃপক্ষের সনদও থাকতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ন্যূনতম চালকসহ ১৭ আসনবিশিষ্ট বৈদ্যুতিক বাস এবং ৫ টন বা তার বেশি ধারণক্ষমতার বৈদ্যুতিক ট্রাক আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক, নিয়ন্ত্রণমূলক শুল্ক, সম্পূরক শুল্ক, ভ্যাটের আগাম কর (এটিভি) ও অগ্রিম আয়কর (এআইটি) মওকুফ করা হবে।
এর আগে গত ৩ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বৈদ্যুতিক বাস ও ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ২১ মে এনবিআর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার