ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ আজ রোববার দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের চোখ থাকবে একটি ম্যাচেই বাংলাদেশ বনাম ভারত। নারী ফুটবলের দুই বড় প্রতিদ্বন্দ্বীর এই লড়াই ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।
দুই দলই ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তবে আজকের ম্যাচে জয় মানেই গ্রুপসেরা হওয়ার বড় সুযোগ। আর সেই সঙ্গে সেমিফাইনালে তুলনামূলক সুবিধাজনক অবস্থান নিশ্চিত করা।
বাংলাদেশ দল অনুশীলনে বেশ আত্মবিশ্বাসী ছিল। কোচ পিটার বাটলার জানিয়েছেন, মালদ্বীপের বিপক্ষে বলের দখলে এগিয়ে থেকেও সুযোগ নষ্ট করায় হতাশা ছিল। তবে সেই ভুল শুধরে আজ আরও দৃঢ় মানসিকতা নিয়ে মাঠে নামবে মেয়েরা।
সাফে ইতিহাস বলছে ভারত এগিয়ে। তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশও নিজেদের শক্তি আগেই প্রমাণ করেছে। বিশেষ করে গত দুই আসরে ভারতের বিপক্ষে পাওয়া জয় আজকের ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।
বাংলাদেশের তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সও নজর কাড়ছে। উমেলা, প্রীতি, সাগরিকা, মমিত ও অর্পিতাদের উপস্থিতিতে স্কোয়াডে এসেছে নতুন শক্তি।
আজ রাত ৮টায় শুরু হবে ম্যাচ। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস টিভি ও ইউটিউব। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের এই হাইভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত কারা হাসবে সেই উত্তর মিলবে রাতেই।
সরাসরি লাইভ দেখতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)