ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম

২০২৬ জুন ০১ ১৫:৪৭:৫০

ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম। সোমবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গত ২৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অধীনে প্রণীত ১ম স্ট্যাটিউটসের ১৮ (১) ধারা অনুযায়ী তাকে এসএম হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেন।

উল্লেখ্য, এর আগে গত ২৩ মে শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসএম হলের তৎকালীন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেয়। একই দিন তিনি নতুন দায়িত্বে যোগদান করায় এসএম হলের প্রভোস্ট পদটি শূন্য হয়ে যায়। সেই শূন্য পদে অধ্যাপক ড. মো. আবদুস সালামকে নিয়োগ দেওয়া হলো।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আবারও বেড়েছে সোনার দাম

আবারও বেড়েছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি... বিস্তারিত