ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
৬ দফা দাবিতে ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তিসহ ছয় দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মৌন মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে ডাকসু ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছয় নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
সকাল আটটার দিকে তারা মাথায় হেলমেট ও মুখে কালো কাপড় বেঁধে ব্যানার হাতে ডাকসু ভবনের সামনে অবস্থান নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম, মানবাধিকারবিষয়ক সম্পাদক শিবলী সাদিক, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রাজিব জামান, বিজয় একাত্তর হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম, মহসীন হল ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক সাব্বির হোসাইন খোকা এবং স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন।
মানববন্ধনে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে ছিল সারা দেশে ছাত্রলীগের শিক্ষার্থীদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ ও দায়ের করা মামলাগুলো প্রত্যাহার, ছাত্রলীগের সব রাজবন্দির ‘শ্যোন অ্যারেস্ট’ বন্ধ করে নিঃশর্ত মুক্তি, হামের টিকার অর্থ আত্মসাতের মাধ্যমে ৬ শতাধিক শিশুহত্যার অভিযোগে অভিযুক্ত পলাতক ইউনূসের ফাঁসি নিশ্চিত করা, নারী ও শিশু হত্যাকারী, ধর্ষক, মাদ্রাসায় শিশু বলাৎকারকারী এবং অনলাইনে নারী হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, কোটা আন্দোলনের নামে ক্ষমতা দখলকারীদের দলীয় নিয়োগ বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনাকারীদের বিচারের আওতায় এনে শিক্ষকদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসরাফিল রতন বলেন, ‘এ ধরনের কর্মসূচি যেকোনো সময় হঠাৎ করেই হতে পারে, এমনকি কয়েক সেকেন্ডের জন্যও। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।’
তিনি আরও জানান, কারা এই কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন তা শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত