ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে (ডুয়াক)-এর ৫ম অনুমোদিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। গত ৩১ মে লন্ডনের আইভি হলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সংযোগ এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। নতুন কার্যনির্বাহী কমিটি ১ জুন ২০২৬ থেকে ৩১ মে ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সংগঠন সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নির্বাচিত পাঁচ সদস্যের অ্যাডহক কমিটি সদস্যদের সঙ্গে আলোচনা ও পরামর্শক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ নির্বাচন করে। পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় এবং অনুমোদনের জন্য তা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাছে উপস্থাপন করা হয়। গত ৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কনভেনর শামসুজ্জামান দুদু এবং মেম্বার সেক্রেটারি এটিএম আব্দুল বারী ড্যানি নবগঠিত কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।
৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির প্রধান কর্মকর্তারা হলেন— সভাপতি অধির রঞ্জন দাস, সিনিয়র সহ-সভাপতি ড. সিরাজুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ খালেদ মিল্লাত, সিনিয়র যুগ্ম সম্পাদক বুলবুল হাসান, কোষাধ্যক্ষ এ বি এম আশাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর সায়মা আহমেদ এবং দপ্তর সম্পাদক সলিসিটর সিনথিয়া দাস।
প্রতিষ্ঠালগ্ন থেকে ডুয়াক যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সহযোগিতা ও সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সংগঠনটি নিবন্ধিত চ্যারিটি হিসেবে বাংলাদেশের বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সহযোগিতা, অসুস্থ শিক্ষক-শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত রাখতে নানা উদ্যোগ গ্রহণ করে আসছে।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম ও অসুস্থ শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তায় পৃথক দুটি ট্রাস্ট ফান্ড গঠন, যুক্তরাজ্যের বিভিন্ন শহরে শাখা কমিটি প্রতিষ্ঠার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং বাংলাদেশে নারীদের স্বাস্থ্যসেবা ও স্যানিটেশন উন্নয়নে বিভিন্ন সামাজিক ও আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতায় মেডিকেল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, মূল্যবোধ ও মানবিক চেতনাকে সমুন্নত রেখে যুক্তরাজ্যে বসবাসরত ঢাবিয়ানদের আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করবে এবং বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- মায়ের সঙ্গে ইয়ামালের নাচের ভিডিও ভাইরাল
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- ব্র্যাক ব্যাংকে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- এলএলবি প্রথম পর্বের ফরম পূরণ শুরু বৃহস্পতিবার
- রংপুরের হত্যাকাণ্ডে যৌক্তিক সময়ে অপরাধীরা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া