ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খান।
বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে তাকে চার বছরের জন্য নিয়োগ দেয়।
নিয়োগের আগে একই দিনে বিএসইসির বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেন।
সরকার সম্প্রতি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধনী) আইন ২০২৬’ পাসের মাধ্যমে চেয়ারম্যান পদে বয়সসীমার বাধ্যবাধকতা তুলে দেয়। আগে এই পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৫ বছর। সংশোধনের ফলে ৭১ বছর বয়সী মাসুদ খানের নিয়োগের পথ সুগম হয়।
মাসুদ খান বর্তমানে ক্রাউন সিমেন্ট গ্রুপের সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএসইসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার শর্ত অনুযায়ী তাকে সব ধরনের করপোরেট ও প্রতিষ্ঠানের সঙ্গে তার বর্তমান কর্মসম্পর্ক থেকে সরে আসতে হবে।
দীর্ঘ কর্মজীবনে তিনি লাফার্জহোলসিম বাংলাদেশে ১৮ বছর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ আর্থিক পদে প্রায় ২০ বছর কাজ করেছেন।
এছাড়া তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে স্বাধীন পরিচালক হিসেবেও যুক্ত ছিলেন।
এর আগে বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এক বিবৃতিতে জানান, অস্থির বাজার পরিস্থিতির মধ্যেও গত ২১ মাসে কমিশন বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নেয়। এর মধ্যে মার্জিন, আইপিও, মিউচুয়াল ফান্ড, ঋণপত্র এবং হুইসেলব্লোয়ার-সংক্রান্ত পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়। পাশাপাশি করপোরেট গভর্ন্যান্স ও অডিট সংক্রান্ত একাধিক খসড়া নীতিমালা জনমতের জন্য উন্মুক্ত করা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়