ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
হজ শেষে চট্টগ্রামে ফিরলেন প্রথম ৩৭৮ হাজি
নিজস্ব প্রতিবেদক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন চট্টগ্রামের হজযাত্রীরা। এ বছরের প্রথম ফিরতি হজ ফ্লাইট বুধবার (৩ জুন) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
জেদ্দা থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওই ফ্লাইটে মোট ৩৭৮ জন হজযাত্রী ছিলেন। ফ্লাইটটি নিরাপদে অবতরণের মাধ্যমে চট্টগ্রামে হজযাত্রীদের ফিরতি যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।
ফ্লাইট অবতরণের পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর হজযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের স্বাগত জানান।
এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তাসহ বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জেলা ব্যবস্থাপক, স্টেশন ম্যানেজার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হজ শেষে দেশে ফেরা যাত্রীদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যময় সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, চলতি বছর চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি হজ ফ্লাইটে ৪ হাজার ৭৪৮ জন এবং অন্যান্য ফ্লাইটে ৮২৬ জনসহ মোট ৫ হাজার ৫৭৪ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিন ধারাবাহিকভাবে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট পরিচালিত হবে এবং পর্যায়ক্রমে সব হাজি দেশে ফিরবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত